Friday, May 15, 2026

সুখবর! পিএফ পরিষেবা এবার হোয়াটসঅ্যাপে

Date:

Share post:

কর্মীরা প্রভিডেন্ট ফান্ড পরিষেবা পাবে হোয়াটসঅ্যাপে। পিএফ কর্তৃপক্ষের দাবি, কর্মী প্রভিডেন্ট ফান্ডের সব পরিষেবাকে হোয়াটসঅ্যাপ মারফত পরিষেবা চালু করেছেন তাঁরা। যার মাধ্যমে গ্রাহককে আপাতত পিএফে নথিভুক্তি, অগ্রিমের আবেদন, লাইফ সার্টিফিকেট জমা-সহ ২০টি পরিষেবা দেওয়া হচ্ছে। তবে এখন শুধু পশ্চিমবঙ্গে চালু হয়েছে এই ব্যবস্থা। পরে সারা দেশে আনা হবে।‌

পিএফ দফতর সূত্রে খবর, তিনটি ভাষা অর্থাৎ বাংলা, ইংরেজি ও হিন্দিতে পরিষেবার সুবিধা পাবেন গ্রাহক। পিএফের হোয়াটসঅ্যাপ নম্বরে +৯১৩৩২৩৩৪০০৬৭ শুরুতেই জানিয়ে দিতে হবে।

পিএফ দফতর জানিয়েছে, তিনটি ভাষাতেইঅর্থাৎ বাংলা, ইংরেজি ও হিন্দিতে পরিষেবার সুবিধা পাবেন গ্রাহক। পিএফের হোয়াটসঅ্যাপ নম্বরে (+৯১৩৩২৩৩৪০০৬৭) একেবারে শুরুতেই জানিয়ে দিতে হবে।

যা যা পরিষেবা মিলবে

• নতুন সংস্থা ও সদস্যের পিএফে নথিভুক্তি।

• কেওয়াইসি বদল।

• পিএফ তহবিল থেকে করোনার জন্য বিশেষ অগ্রিমের আবেদন।

• অন্যান্য সব রকম আগ্রিমেরও আর্জি।

• পাসবুক দেখা।

• পেনশনের টাকা মেটানোর বিশদ বিবরণ।

• লাইফ সার্টিফিকেট জমা দিতে পেনশনভোগীর বাড়ি কাছে জীবন প্রমাণ কেন্দ্রের হদিশ।

• পিএফের পেনশন বণ্টন করে এমন ব্যাঙ্কের তালিকা।

• পিএফ নিয়ে প্রশ্নের উত্তর।

• অভিযোগ জানানো।

কীভাবে ব্যবহার করতে পারবেন

• +৯১৩৩২৩৩৪০০৬৭ নম্বরটি সেভ করতে হবে।

• বাংলায় পরিষেবা পেতে প্রথম ‘BAN ’ লিখে পাঠাতে হবে ওই নম্বরে। ইংরেজিতে পেতে ‘Hi’, হিন্দিতে ‘HIN ’ লিখতে হবে।

• এরপর ফোনের পর্দায় ক্রমিক নম্বর-সহ পরিষেবাগুলির তালিকা আসবে।

• প্রয়োজনীয় পরিষেবার ক্রমিক নম্বর পাঠাতে হবে।

• এরপরেই খুলবে ওই পরিষেবা পাওয়ার ওয়েবপেজ।

• নিরাপত্তার কারণে অ্যাকাউন্ট সংক্রান্ত আর্থিক পরিষেবা পেতে নিজের UAN এবং Password দিতে হবে।

• এরপর নথিবদ্ধ মোবাইল ফোনে OTP আসবে।

জানা যাচ্ছে, সারা দেশে পিএফের পাঁচ কোটি সদস্য ও প্রায় সাড়ে পাঁচ লক্ষ নথিভুক্ত সংস্থা উপকৃত হবে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...