Sunday, April 19, 2026

জাতীয় সড়কের বেহাল দশা: বাম-কংগ্রেসের পথ অবরোধে ব্যাপক যানজট

Date:

Share post:

খানাখন্দে ভরা বেহাল জাতীয় সড়ক। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক যৌথভাবে অবরোধ করল বাম ও কংগ্রেস।

উত্তর ২৪ পরগনা বারাসতের ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে শুক্রবার বারাসতের কলোনি মোড়ে বিক্ষোভ অবস্থান অবরোধ করে। তাদের দাবি প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
সারাদিনে বহু ভারী পণ্যবাহী যান চলাচল করে এই রাস্তা দিয়ে। মাঝে মধ্যেই বিভিন্ন গাড়ি ভাঙা রাস্তায় পড়ে দুর্ঘটনার মুখে পড়ে। কখনও গর্তের মধ্যে পড়ে গাড়ি ভেঙে যায়, খারাপ হয়ে যায়। বর্ষা হলে এই গর্তগুলি জলে ভর্তি হয়ে যায়। আরও দুর্বিষহ হয়ে ওঠে জাতীয় সড়ক দিয়ে চলাচল করা। এর প্রতিবাদে এবং জাতীয় সড়ক মেরামতের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধ করা হয়। ফলে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। চরম দূর্ভোগে পড়েন পথচলতি মানুষ। পরে অবরোধকারীদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে বারাসত থানার পুলিশ।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...