Friday, April 24, 2026

এবার ২১ জুলাই সমাবেশ নয়: মমতা

Date:

Share post:

দেশজুড়ে করোনা পরিস্থিতি। তার উপর ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় একুশে জুলাইয়ের সমাবেশ করছে না তৃণমূল। শুক্রবার, নবান্নে একথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সামাজিক দূরত্ব বিধি মেনে কীভাবে এই রাজনৈতিক সভা করা যায়, তা পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে ভার্চুয়াল সভা করা যায় কি না সে বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তৃণমূল নেত্রী।

এই প্রসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক সভা-সমাবেশ না করার জন্য। রাজ্যে লকডাউন আইন জারি আছে। এই পরিস্থিতিতে যদি বিয়ের উৎসব, শ্রাবণী মেলা, রথযাত্রা, ঈদের মতো ধর্মীয় বা সামাজিক উৎসব যদি পালন করা না যায়, তাহলে রাজনৈতিক সভা-সমাবেশ হবে কী করে? তিনি বলেন, “আমরা একুশে জুলাই স্যাক্রিফাইস করতে পারছি আর আপনারা ছোট ছোট সভা বন্ধ রাখতে পারছেন না!” মমতা স্পষ্ট জানিয়ে দেন, রথযাত্রা নিষেধাজ্ঞা থাকলে, বাইক ব়্যালি বা মিছিলও করা যাবে না।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...