Saturday, June 20, 2026

“দেশের গায়কদের ভবিষ্যৎ নষ্ট করে সুযোগ দিয়েছেন পাক গায়কদের,” সলমনের বিরুদ্ধে বিস্ফোরক অভিজিৎ

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে সরব হয়েছে টলিউড থেকে বলিউড । গায়ক থেকে অভিনেতা। একের পর এক উঠে এসেছে স্বজনপোষণের কথা। নিজের জীবনের খারাপ অভিজ্ঞতা তুলে ধরছেন বহু তারকা৷ কীভাবে অবিচার চলে বলিউডে এবং কীভাবে পক্ষপাতিত্ব করা হয়, সেই সব কথা এসেছে৷ এবার মুখ খুললেন গায়ক অভিজিত ভট্টাচার্য৷ তিনিও সলমন খানের বিরুদ্ধে  বিস্ফোরক অভিযোগ করলেন৷

অভিজিৎ বললেন, “ভারতীয় গায়কদের কাজ বন্ধ করে পাক গায়কদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেন সলমন খান৷” অভিজিতের অভিযোগ, শুধু অভিনয় জগতে নয়, মিউজিক ইন্ডাস্ট্রিতেও কল কাঠি নাড়েন সলমন৷ সেখানেও তিনি দাপট দেখান৷ কোন গায়ক, কোন ছবিতে গান গাইবেন, সেটাও ঠিক করেন৷ এখানেই আগ্রাধিকার পান পাক গায়করা৷ তাঁর মতো অভিজ্ঞ গায়কদের সরিয়ে দেওয়া হয়৷ অভিযোগের মাধ্যমে এইভাবে একরাশ ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় এই গায়ক।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...