Sunday, March 15, 2026

মহানগরীতে সাইকেল লেন, প্রয়োজনে কিছু হকারকেও সরাবে পুরসভা

Date:

Share post:

কলকাতা শহরে সাইকেল লেন তৈরির জন্য কাজ শুরু করে দিয়েছে কেএমডিএ। ইতিমধ্যে দিল্লির একটি সংস্থাকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। প্রাথমিকভাবে শহরের ৬০টি লেনকে জন চিহ্নিত করা হয়েছে। খরচ পড়বে ২৫ লক্ষর কাছাকাছি। শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কলকাতা পুরসভার প্রসাশক ফিরহাদ হাকিম জানিয়েছেন।

লকডাউন পর্বের পর আনলক পর্ব শুরু হওয়ার পরেই যানবাহনের অপ্রতুলতার কারণে রাস্তায় সাইকেল চলাচল বেড়েছে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছিল কলকাতার রাস্তায় সাইকেল লেন তৈরি করার জন্য। ফিরহাদ জানান, যেহেতু অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি হয়েছে, তাই কলকাতার রাস্তায় সাইকেলের রাস্তা তৈরির সমস্যা তো আছেই। এক্ষেত্রে ফুটপাতে হকারদের সরানো পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ৩০% হকারকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়ে রাস্তার জায়গা তৈরি করার পরিকল্পনা হয়েছে। যদিও সল্টলেক কিংবা বাইপাসের ক্ষেত্রে এই সমস্যা কার্যত নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা পুলিশ শহরের কিছু রাস্তা বাদ দিয়ে সব ছোট রাস্তাতেই সাইকেল চালানোর নির্দেশিকা জারি করে। কিন্তু লেন না থাকায় দুর্ঘটনার সম্ভাবনা রয়ে গিয়েছে। বিদেশের মতো মহানগরীর বুকে সাইকেল লেন করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ সংস্থাকে সামনে রেখে। পুজোর আগে নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

spot_img

Related articles

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...