Friday, May 22, 2026

এবার করোনায় আক্রান্ত রাজ্যের এক বিশিষ্ট চিকিৎসক ও তাঁর স্ত্রী

Date:

Share post:

মারণ করোনার থাবা থেকে মুক্তি তো দূরের কথা, বরং সংক্রমণের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। ছাড় পারছেন না করোনা যোদ্ধারাও। এবার করোনায় আক্রান্ত রাজ্যের এক বিশিষ্ট ও নামি চিকিৎসক।

জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের ওই অধ্যাপক-চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, আক্রান্ত তাঁর স্ত্রীও। দু’জনকেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁরা দু’জনেই আইটিইউ-তে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা খবর, ওই চিকিৎসক ও তাঁর স্ত্রী, দু’জনেই এখন ভালো আছেন। প্রসঙ্গত, এর আগেও রাজ্যের বিভিন্ন হাসপাতালের একাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্য ও সাফাইকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...