Sunday, May 17, 2026

করোনা চিকিৎসার স্বাস্থ্য বীমা নিয়ে হয়রানির আশঙ্কা গ্রাহকদের

Date:

Share post:

করোনা চিকিৎসার জন্য বীমা সংস্থাগুলিকে স্বল্প মেয়াদের পলিসি চালু করতে বলেছে আইআরডিএ। কিন্তু গ্রাহকদের আশঙ্কা এক্ষেত্রেও হয়রানির মুখে পড়তে হবে। বীমার ক্লেম নিয়ে প্রায় হয়রানির অভিযোগ শোনা যায়। কিন্তু গ্রাহকদের বক্তব্য, অন্তত এক্ষেত্রে যেন হয়রানির মুখে পড়তে না হয়। তার জন্য নিয়ন্ত্রক আইআরডিএ এর নজরদারি বাড়ানোর কথা বলছেন গ্রাহকরা।

বিশেষজ্ঞদের মতে, কম প্রিমিয়ামে করোনা চিকিৎসার বীমা চালু করলে অনেকেই তা কিনবেন। এমনকী যাদের চিকিৎসা বীমা নেই তাঁরাও আগ্রহী হবেন। ইতিমধ্যে বেশ কিছু সংস্থা এই বীমা চালু করার কথা ভাবছে। ইফকো টোকিয়ো জেনারেল ইনসিওরেন্সের এমডি-সিইও অনামিকা রায় বলেন, ‘‘করোনা কবচে বেশ কিছু বাড়তি সুবিধা আছে। এই সুবিধা গুলি সাধারণ স্বাস্থ্য বীমা পলিসিতেও রাখা যায় কি না তা দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, আইআরডিএ-র নির্দেশ অনুযায়ী, করোনা সংক্রান্ত পলিসিতে চিকিৎসার জন্য আলাদা খরচ মিলবে না। কোনও ব্যক্তি আক্রান্ত হলে এবং ন্যূনতম ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকলে তবেই বীমার পুরো টাকা তিনি পাবেন। এক্ষেত্রে পরীক্ষা করাতে হবে সরকার স্বীকৃত কোনও কেন্দ্র থেকে।

Related articles

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...