Friday, June 26, 2026

নববিবাহিতা স্ত্রীকে খুন, পলাতক স্বামী  

Date:

Share post:

এক মাসও হয়নি বিয়ে হয়েছে। নববিবাহিতা স্ত্রীকে নৃশংসভাবে খুন করে চম্পট দিল স্বামী।
ঘটনাটি ঘটেছে, বীরভূমের দুবরাজপুরে হেতমপুরে। মৃতার নাম নীতা দাস। অভিযুক্ত স্বামীর নাম মিলন ডোম। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের ফরিদপুরের গৌরবাজারের তাঁতিপাড়ার বাসিন্দা মিলন ডোমের সঙ্গে কয়েক দিন আগে বিয়ে হয় নীতার। বিয়ের পর স্ত্রী নীতাকে নিয়ে রবিবার বীরভূমের হেতমপুরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে আসে মিলন। সেখানেই রাতে শ্বাসরোধ করে স্ত্রী নীতাকে মিলন খুন করে বলে অভিযোগ।
স্থানীয় ভবানী চট্টরাজের বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন অভিযুক্ত মিলন ডোমের আত্মীয় শুভেন ডোম। রবিবার রাতে সেখানেই তাঁরা সবাই ছিলেন। নীচের তলার ঘরে ঘুমাচ্ছিলেন শুভেন ডোম ও তাঁর স্ত্রী। আর উপরের ঘরে ছিলেন মিলন ডোম ও তাঁর স্ত্রী।
শুভেন ডোম জানিয়েছেন, ভোররাতে  ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। ডাকাডাকি করেও মিলন ডোমের সাড়া পাননি তিনি। সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। তখনই তিনি উপরে উঠে এসে দেখেন, স্ত্রীকে খুন করে চম্পট দিয়েছে মিলন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে স্ত্রী নীতাকে খুন করেছে মিলন।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...