Wednesday, June 24, 2026

ব্যবহারকারীদের পাসওয়ার্ড থেকে ইমেল কপি করছে টিকটক!

Date:

Share post:

এবার টিকটকের বিরুদ্ধে তথ্য চুরি করার অভিযোগ উঠল।আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-১৪ আপডেট রিলিজ হয়েছে। আপডেট হওয়ার পর নতুন একটি ফিচার এসেছে। ওই বিশেষ ফিচারটি ফোনে থাকলে, ব্যবহারকারীদের ডেটা কোন কোন অ্যাপ অ্যাকসেস করছে তা শনাক্ত করা যায়। ওই ফিচারের মাধ্যমে জানা গিয়েছে টিকটক বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করত।

ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টিকটক তার ইউজারদের ক্লিপবোর্ড অ্যাকসেস করতে পারে। যার সাহায্যে তাঁদের নোটগুলি পড়তে পারে। আইফোনের নতুন আপডেটের পর জানা যাচ্ছে, ক্লিপবোর্ডের অ্যাকসেস থেকে টিকটক ইউজারের পাসওয়ার্ড থেকে শুরু করে মেল পর্যন্ত পড়তে পারে। টুইটার ইউজার জেরেমি বুর্গ, একটি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে ক্লিপবোর্ড অ্যাকসেস করা যাচ্ছে।

যদিও নিজেদের দোষ অস্বীকার করেছে টিকটক। তাদের বক্তব্য, নতুন ফিচারের জন্য এই ঘটনা ঘটেছে। যদিও তা একেবারেই তাদের অজান্তে হয়েছে। টিকটক জানিয়েছে ইতিমধ্যেই তাদের অ্যাপের আপডেটেড ভার্সন এসেছে। সেখান থেকে পুরনো ফিচার সরানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর টিকটক অ্যাপ ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিকিউরিটি রিসার্চাররা। তাঁরা জানিয়েছিলেন, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য টিকটকের হাতে চলে যাচ্ছে। যদিও এক্ষেত্রে টিকটকের আসল সংস্থা বাইটড্যান্স টেকনোলজিস বলে, এই সমস্যা অনিচ্ছাকৃত। গুগল বিজ্ঞাপনের জন্য এই সমস্যা বলে জানিয়েছিল বাইটড্যান্স।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...