Sunday, May 17, 2026

পিএম কেয়ারে চিনা সংস্থার টাকা ঢুকেছে : অভিষেক মনু সিংভি

Date:

Share post:

পিএম কেয়ারে রয়েছে চিনের টাকা। চিন-ভারত সংঘর্ষের আবহে এই অভিযোগ করলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। তাঁর কথায়, প্রধানমন্ত্রী পিএম কেয়ারে বহু চেনা সংস্থা টাকা ঢেলেছে। এই তালিকায় নাম রয়েছে হুয়াওয়েই, অপ্পো, শাওমির মতো সংস্থার। জাতীয় নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত উদ্বেগের বলে মনে করছে কংগ্রেস।

যদিও এই বিষয়ে বিজেপি কোনও প্রতিক্রিয়া দেয়নি। সুপ্রিম কোর্টের আইনজীবী সিংভি বলেন, “গত ২০ মে থেকে প্রধানমন্ত্রী ওই বিতর্কিত তহবিলে ৯ হাজার ৬৭৮ কোটি টাকা নিয়েছেন। সীমানা পেরিয়ে চিন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লেও নরেন্দ্র মোদি একাধিক সংস্থার থেকে টাকা নিয়েছেন।”

গেরুয়া শিবির সহ প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা। তাঁর প্রশ্ন, চিনা সংস্থা টিকটক কি পিএম কেয়ারে ৩০ কোটি টাকা দিয়েছে? প্রধানমন্ত্রী কি চিনা সংস্থা হুয়াওয়েইর থেকে ৬০ কোটি টাকা নিয়েছেন? এই সংস্থার সঙ্গে কি চিনা সেনাবাহিনীর কোনও সম্পর্ক রয়েছে? ওই তহবিলে কি শাওমি ১৫ কোটি টাকা দিয়েছে? অপ্পোর এক কোটি টাকা সত্যিই পিএম কেয়ারে ঢুকেছে? পেটিএমের ৩৮ শতাংশ শেয়ার চিনা দখলে, তারা কি ওই তহবিলে ১০০ কোটি টাকা দিয়েছে?

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...