Wednesday, June 24, 2026

শহরের বুকে ব্যাঙ্কের ভল্ট ভেঙে লুঠের চেষ্টা, সতর্ক করে দিল পুলিশকে

Date:

Share post:

এবার মহানগরের বুকে ব্যাঙ্ক লুঠের চেষ্টা। নিউ মার্কেটের ইউকো ব্যাঙ্কের ভল্ট কেটে সোনা লুঠের চেষ্টা। যদিও লুঠের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের লক যথাযথভাবে না দেওয়ার কারণেই প্রাথমিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়। লক ভেঙে ভল্ট কাটার চেষ্টা হয় এবং তার আগে সিসিটিভির তার কেটে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ডাকাতদের উদ্যোগ সফল হয়নি। গ্রাহকদের সমস্ত সোনা অক্ষত রয়েছে বলেই জানানো হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার শহরের ৮ জন ডিসিকে সতর্ক করেছেন। তাদের এলাকার ব্যাঙ্কগুলির তালিকা তৈরি করতে করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ব্যাঙ্কের লক এবং সিসিটিভির উপর আলাদা অ্যালার্মের ব্যবস্থার কথাও ভাবা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...