Thursday, June 18, 2026

টানা এক বছর রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে ৮০ কোটি মানুষকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাল্টা নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধ ঘন্টার মধ্যে জানিয়ে দিলেন, আগামী জুন মাস পর্যন্ত তিনি রাজ্যের মানুষকে বিনা মূল্যে রেশন দেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ওরা কখন দেবে, আবার কখন বন্ধ করে দেবে জানা নেই। তাই আমি আগামী বছরের জুন মাস অর্থাৎ টানা এক বছর বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলাম। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ৬০% মানুষ কেন্দ্রের রেশন পান, বাকিরা পান না। দেশের ১৩০ কোটি মানুষকে রেশন দিতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের চাইতে রাজ্যের দেওয়া রেশনের চালের মান অনেক ভালো।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...