Wednesday, May 13, 2026

আনলক টু-তে মর্নিংওয়াকে অনুমতি মমতার

Date:

Share post:

আনলক ওয়ান পেরিয়ে আনলক টু-এর পথে রাজ্য। বিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। এই পরিস্থিতিতে মর্নিংওয়াকে অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অনেকেই আছেন যাঁদের সকালবেলায় না হাঁটলে, নিজেদের ফিট মনে হয় না। তাঁদের জন্য মর্নিংওয়াকের অনুমতি দেওয়া হচ্ছে। তবে সে ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।

• ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে মর্নিংওয়াক সারতে হবে

• মাস্ক পরা বাধ্যতামূলক

• সামাজিক দূরত্ব বজায় রেখে মর্নিংওয়াক করতে হবে

• মর্নিংওয়াকের নামে ভিড় বা জমায়েত করা যাবে না।

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...