Friday, June 12, 2026

স্বস্তি, দেশজুড়ে অপরিবর্তিত জ্বালানির দাম

Date:

Share post:

স্বস্তি , বুধবারও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি ৷ গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে চিন্তায় পড়েছিলেন সাধারণমানুষ ৷ লকডাউনের জেরে টানা ৮২ দিন তেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আচমকা তা হ হু করে বেড়েই চলেছিল ৷ গোটা দেশে ৭ জুন থেকে ধাপে ধাপে অনেকটাই বেড়েছে তেলের দাম ৷ একদিকে লকডাউন অন্যদিকে মূল্যবৃদ্ধি ৷ সব মিলিয়ে নাজেহাল এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তবে তারই মধ্যে মঙ্গলবার কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল ৷ মঙ্গলবার তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি ৷

বুধবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮০.৪৩ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম ৮০.৫৩ টাকা প্রতি লিটারে ৷ দিল্লির পাশাপাশি দেশের তিনটি বড় শহরে তেলের দাম অপরিবর্তিত রয়েছে ৷ পেট্রোল ও ডিজেলের দাম বিভিন্ন শহরে-দিল্লি: পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮০.৫৩ টাকামুম্বই: পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৭৮.৮৩ টাকাকলকাতা: পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৫.৬৪ টাকাচেন্নাই: পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৭.৭২ টাকা। তবে গত ২৩ দিনে পেট্রোলের দাম ৯.১৭ টাকা ও ডিজেলের দাম ১০.৯০ টাকা বেড়েছে ৷

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...