Monday, May 18, 2026

সোশ্যাল মিডিয়ায় হিট গঙ্গোপাধ্যায় পরিবার

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় হিট গঙ্গোপাধ্যায় পরিবার। বাড়িতে বসে বোর্ডের কাজ চালাচ্ছেন দাদা, সঙ্গে বিজ্ঞাপনের শুটিংও। সে ছবি শেয়ার করে চমকে দিলেন। আর একইসঙ্গে স্ত্রী ডোনা আর কন্যা সানা রথ উপলক্ষ্যে ইসকন মন্দিরে পারফর্ম করলেন। তিনটি ছবি ডক্টরস ডে’র সকাল থেকে হিট।

সৌরভ পড়েছেন চোস্ত পাঞ্জাবি আর পাজামা সঙ্গে জহর কোট। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, শুটিংয়ের ধরণই বদলে যাচ্ছে। করোনার আবহে বিজ্ঞাপনের শুটিং যে অনেকটাই বদলে গিয়েছে, তা বোর্ড প্রেসিডেন্টের কথাতে স্পষ্ট।

আর অন্যদিকে রথ উপলক্ষ্যে ইসকন মন্দিরের অনুষ্ঠানে ডোনা ও সানা একসঙ্গে অনুষ্ঠান করলেন। গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যালে অষ্টম দিনে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান ছিল ডোনার। সানার সঙ্গে একটি ডুয়েট পারফর্মও করেন। আনলক টু পর্বেও সমানভাবে ব্যস্ত গঙ্গোপাধ্যায় পরিবার।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...