Wednesday, June 24, 2026

তিনটি ক্ষেত্রে ২৫ শতাংশ ফি মুকুব বেসরকারি স্কুলে

Date:

Share post:

ফি মুকুবের দাবিতে বেসরকারি স্কুলে বিক্ষোভ অব্যাহত। কলকাতা সহ রাজ্যের বহু স্কুলে প্রতিদিন এই ঘটনা ঘটছে। এই পরিস্থিতি সামাল দিতে সিএনআই অধীনস্থ স্কুলগুলির কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠকে বসেন কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া, তিনটি ক্ষেত্রে ২৫ শতাংশ ফি মুকুব করা হবে।

কম্পিউটার, গেম এন্ড স্পোর্টস এবং লাইব্রেরির ক্ষেত্রে ২৫ শতাংশ ফি মুকুব করা হবে। তবে অন্যান্য ক্ষেত্রে ফি মুকুব করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিতোষ ক্যানিং। তাঁর কথায়, ” স্কুলে টাকা ছাপার মেশিন নেই। অভিভাবকদের দেওয়া ফি থেকেই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন দেওয়া হয়। অভিভাবকদের কথা ভেবে আমরা আবার বৈঠকে বসলাম। কিন্তু এর থেকে বেশি মুকু্ব করা সম্ভব নয়।”

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই নিয়ম কার্যকর করা হয়েছে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিল লা মার্টিনিয়ার ফর গার্লস, লা মার্টিনিয়ার ফর বয়েজ, সেন্ট জেমস, সেন্ট থমাস, প্র্যাট মেমোরিয়াল, ক্রাইস্টচার্চ গার্লস হাই স্কুল, স্কটিশ চার্চ স্কুল কর্তৃপক্ষ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...