Tuesday, June 2, 2026

মালদায় টোটো বিস্ফোরণ: বিস্ফোরক পরিবহনের অভিযোগ

Date:

Share post:

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মালদা শহর। বুধবার বিকেলে ঘোড়াপীর এলাকা বিকট শব্দে কেঁপে উঠে এলাকা। দেখা যায়, একটি টোটোতে বিস্ফোরণ ঘটেছে। তীব্রতা এতটাই ছিল যে টোটোতে থাকা চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। দেহাংশ আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদিও চালকের পরিচয় এখনও জানা যায়নি। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় টোটোটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টোটোতে করে বিস্ফোরক সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয়।
যদিও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। মনে করা হচ্ছে টোটোতে থাকা ব্যাটারি কোনো কারণে ব্লাস্ট করে যায়। কারণ ব্যাটারি ব্লাস্ট হওয়ার কিছু নমুনা জায়গায় পাওয়া গিয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশ ঘিরে ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর হয়।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...