Tuesday, June 2, 2026

*একইদিনে শহরের দুই প্রান্তে তরুণ-তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য*

Date:

Share post:

কলকাতা শহরে আত্মহত্যার ঘটনা সম্প্রতি বেড়েই চলেছে। এবার মধ্যরাতে শহরের দুই প্রান্তে এক তরুণ ও তরুণীর দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে বুধবার মধ্যরাতে উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাম আয়ুশ ভট্টাচার্য। সে কলকাতার নামী স্কুলের ছাত্র। তার পরিবারের সদস্যরা হঠাৎ দেখেন নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আয়ুশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে ছাত্রটি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্র। তবে ঠিক কী কারণে সে মানসিক অবসাদগ্রস্ত ছিল, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। খোঁজখবর নিচ্ছে পুলিশ।

অন্যদিকে, প্রায় একই সময়ে মাদুরদহে এক তরুণীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তরুণীর নাম প্রিয়তমা খাতুন (২৬)। তাঁরও পরিবারের সদস্যদের দাবি, প্রিয়তমা সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিল। যদিও তার মানসিক অবসাদের কারণে নিয়ে প্রিয়তমা তার পরিবারের কাউকে কিছুই জানায় নি।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...