Tuesday, June 2, 2026

শুধু লাদাখে নয়, নীরবে অরুণাচল সীমান্তেও শক্তি বাড়াচ্ছে চিন  

Date:

Share post:

শুধুই লাদাখ নয়, চিনা কমিউনিস্ট পার্টির একনায়কতান্ত্রিক সরকার একইসঙ্গে নিশানা করেছে অরুণাচলকেও৷

সূত্রের খবর, বহুদিন ধরেই অরুণাচল সীমান্তেও অস্থির পরিস্থিতি তৈরি করে চলেছে চিন৷ ওখানেও আস্তানা বানাতে চাইছে চিন। আর সেকারণেই অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁসে সবার অলক্ষ্যে একের পর এক অনুপ্রবেশ করে চলেছে লাল ফৌজ।

অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া চিনের দিকে একের পর এক ছাউনি তৈরি করে চলেছে চিন৷ তিব্বতের নিঙ্গচি এলাকায় লালফৌজ নিজেদের সেনা ঘাঁটি মজবুত করছে। স্যাটেলাইট ছবিতে এ ধরনের বেশ কিছু ছবি উঠে এসেছে৷ সেই সব ছবি বিশ্লেষণ করে জানা গিয়েছে, ওখানে ছোট একটি বিমানবন্দর এবং একটি এয়ারস্ট্রিপ তৈরি করে ফেলেছে চিন সেনা।
ওই নিঙ্গচি এলাকায় ডোকলাম সংঘাতের সময়ই চিন একাধিক নির্মাণ করে৷ ব্রিটিশ আমলের আদলে ‘ক্রস শেপ’ করা একটি হেলিপোর্ট অরুণচল সীমান্ত লাগোয়া এলাকায় রয়েছে । এতেই বোঝা গিয়েছে, ব্রিটিশ ভারতে যে সব এলাকা অরুণাচলের অংশ ছিল, তা দখলে নিয়েছে চিন। না হলে ওই ব্রিটিশ আমলের হেলিপোর্ট চিনের এলাকার মধ্যে থাকার কথা নয়। কারণ চিন কখনও ব্রিটিশ শাসনে ছিলো না৷ গত ২০০১ সালে অরুণাচল সীমান্তে নজরদারির জন্য নতুন নজরদারি টাওয়ার তৈরি করে চিন। এছাড়াও লাসা , নিংচি এক্সপ্রেসওয়ে তৈরির কাজ ২০১৮ সালে শেষ করে ফেলেছে। ফলে অরুণাচল সীমান্তের ওপারে চিনের সেনার যাতায়াতে দারুন সুবিধা হয়েছে৷ পাশাপাশি অরুণাচলকে নিশানা বানানোর ছক কষাও শুরু করেছে বেজিং। যেভাবে এতদিনে অরুণাচল প্রদেশ বরাবর চিন একের পর এক নির্মাণ কাজ শুরু করেছে, তাতে আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনে চিন ভারতের অরুণাচল সীমান্তেও বিশাল সংখ্যক সেনা মোতায়েন করতে চলেছে। সামরিক স্তরে এমন আশঙ্কার রিপোর্টই পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...