Thursday, March 5, 2026

করোনাকে হারিয়ে ৮ দিনে সুস্থ ৯৮- এর বৃদ্ধ

Date:

Share post:

বয়স প্রায় ১০০ র দোরগোড়ায়। কিন্তু বয়স একটা সংখ্যা মাত্র। মনের জোর রোগ মুক্তির উপায় খুঁজে দিল। ৯৮ বছর ৫ মাস বয়সে প্রমাণ করলেন শ্রীপতি নারায়ণ। করোনাকে জয় করে মাত্র ৮ দিনে বাড়ি ফিরলেন তিনি। কলকাতার হাসপাতাল থেকে ডায়মন্ড হারবারের বাড়িতে ফেরেন বৃদ্ধ।

স্পষ্টতই, করোনাভাইরাস যোদ্ধাদের কাছে তিনি সবচেয়ে বড় অনুপ্রেরণা। সম্ভবত এই মুহূর্তে রাজ্য তথা দেশের প্রবীণতম করোনাজয়ী। গত ২২ জুন, ডায়মন্ড হারবারের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীপতি নারায়ণের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে কাঁকুড়গাছির এক বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়।

ডা. সৌম্যদীপ চক্রবর্তীর অধীনে ২৫ জুন থেকে শুরু হয় তাঁর চিকিৎসা। ৩০ জুন নিউটাউনের বেসরকারি ল্যাব থেকে ওই বৃদ্ধের সোয়াব টেস্ট করানো হয়। রিপোর্ট আসে নেগেটিভ। এরপর বুধবার বাড়ি ফেরেন তিনি। বেসরকারি নার্সিংহোমের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। সৌম্যদীপ চক্রবর্তী জানান, “ওঁর ব্লাড প্রেসার ব্লাড সুগার কোনওটাই নেই। ফলে সুস্থ হতে কম সময় লেগেছে।”

spot_img

Related articles

Gen Z-র বিক্ষোভে সরকার পতনের পর আজ ভোট নেপালে

সালটা ছিল ২০২৫, Gen Z-র বিক্ষোভে কে পি শর্মা ওলির সরকারের (KP Sharma Oli's government) পতন হয়৷ তারপর...

বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসেও SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর! 

মতুয়া সংঘের বড়মা বীণাপাণি দেবীর (Binapani Devi) প্রয়াণ দিবস। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মতুয়া সমাজের...

কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের 

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...