Saturday, March 14, 2026

কোল ব্লক নিলাম, বেসরকারি বাণিজ্যিক উত্তোলন রুখতে ৭২ ঘণ্টার হরতাল শুরু

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তরফে ৪১টি কোল ব্লক নিলাম ও বেসরকারি বাণিজ্যিক উত্তোলন রুখতে দেশজুড়ে কয়লাখনি এলাকায় উত্তোলন স্তব্ধ। টানা তিনদিনের হরতাল শুরু হল বৃহস্পতিবার থেকে। ইসিএল , সিসিএল, বিসিসিএল সহ সবকটি খনি এলাকায় হাজার হাজার শ্রমিক কাজ বন্ধ রেখেছেন। ইতিমধ্যেই হরতালের প্রভাব পড়তে শুরু করেছে।

প্রসঙ্গত, কয়লা উত্তোলন ধাক্কা খেতে থাকায় অন্যান্য শিল্পে প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছেই। ডান বাম কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের দাবি, সরকার অবস্থান না বদলালে আরও দীর্ঘ হবে আন্দোলন।
পূর্বাঞ্চলের প্রধান তিন কয়লা খনি এলাকা ইসিএল সদর দফতর পশ্চিম বর্ধমানের সাঁকতোড়িয়া, সিসিএএলের রাঁচি এবং বিসিসিএল ধানবাদে কাজ স্তব্ধ।
ইসিএলের কয়েকটি এলাকায় কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের সংবাদ এসেছে। অভিযোগ, পশ্চিম বর্ধমানে হরতালে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।

কয়লা শ্রমিকদের এই দেশজেড়া ৩ দিনের হরতাল কর্মসূচি বিজেপি সরকারের অবস্থান বিরোধী। এতে সমর্থন দিয়েছে সিটু, আইএনটিইউসি, এআইটিইইসি সহ ২০টি বাম ডান কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। তাৎপর্যপূর্ণ ঘটনা, এই হরতালের প্রতি সমর্থন জানিয়েছে সংঘের শ্রমিক শাখা বিএমএস।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...