Monday, June 8, 2026

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার, হলুদ সংকেত মানসাই নদীতে

Date:

Share post:

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একটানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মাথাভাঙায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই মাথাভাঙার মানসাই নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। কোচবিহার জেলা সেচ দফতর সূত্রে খবর, তোর্সা সহ সাতটি নদীর জলস্তর বাড়ছে। যার মধ্যে রয়েছে রায়ডাক, মানসাই, ধরলা, কালজানি রয়েছে। 1580.60 মিলিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহার জেলাজুড়ে। আগামী 24 ঘণ্টায় এই পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে কোচবিহার জেলা প্রশাসন।
ইতিমধ্যেই কোচবিহার পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। তোরসা নদীর জল বৃদ্ধির কারণে 18 নম্বর, 19 নম্বর ওয়ার্ড, টাকা গাছ, কারিশাল এলাকা জলমগ্ন। ডুবে গিয়েছে বেশ কিছু বাঁশের সাঁকো। যে কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টাকাগাছ এলাকায়। একই সাথে মানসাই নদীর জল বৃদ্ধির কারণে মাথাভাঙা মহাকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোচবিহার 1 নম্বর ব্লকের সুতুঙ্গা নদীতে জল বেড়েছে। তবে এখনও পর্যন্ত ভুটান থেকে জল ছাড়ার কোনো রকম খবর নেই।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। বৃষ্টির কারণে জেলার যে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, সেই সমস্ত এলাকায় ইতিমধ্যেই জেলা প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছেছেন। সমগ্র পরিস্থিতির ওপরে জেলা প্রশাসন নজর রেখেছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...