Saturday, May 16, 2026

বাংলার পাশে মার্কিন মুলুকের বাঙালিরা, সপ্তাহান্তে শুরু হচ্ছে ‘HOPE 2020’  

Date:

Share post:

কোভিড-আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াতে উদ্যোগী উত্তর আমেরিকার বাঙালিরা। আর তাই অনলাইন মাধ্যমে ৩, ৪ এবং ৫ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার নাম HOPE 2020। ভারতীয় সময় ৪, ৫ এবং ৬ জুলাই সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আমেরিকার সময় অনুযায়ী ৩, ৪ এবং ৫ জুলাই রাত ৯ টায় অনুষ্ঠান সম্প্রচার করা হবে। NABC- র ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ঢুকলে নির্দিষ্ট সময় অনুষ্ঠান দেখা যাবে। পাশাপাশি ১ ডলারের বিনিময়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেও এই অনুষ্ঠান দেখা যাবে।

https://www.facebook.com/NorthAmericanBengaliConference/

তবে এই অনুষ্ঠান শুধুমাত্র উত্তর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে বাঙালি এবং ভারতীয়রা এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড-টলিউডের বিখ্যাত সব শিল্পীরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্কর মহাদেবন থেকে অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায় থেকে দালের মেহেন্দি, বাবুল সুপ্রিয়, আলকা ইয়াগ্নিক, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচী প্রমুখরা অনুষ্ঠানে অংশ নেবেন।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...