Thursday, May 21, 2026

আরব সাগরের তীরে হবে আইপিএল! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে বহু ম্যাচ। সেই তালিকায় রয়েছে আইপিএল। মহামারি পরিস্থিতির উন্নতি হলে চলতি বছর অক্টোবরে মুম্বইয়ে আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর এক ফ্র্যাঞ্চাইজি এই প্রস্তাব। যা নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করেছে বোর্ড।

বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছে, ” বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবিষয়ে কিছু বলা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক হলে মুম্বইতে ম্যাচ হতে পারে। তবে সেটা তাড়াতাড়ি হলেও অক্টোবরের আগে নয়। মুম্বাইতেই চারটে ফ্লাডলাইট মাঠ রয়েছে। যার পরিকাঠামো অনেক উন্নত এবং পরিবেশ বান্ধব।”

প্রসঙ্গত, করোনা সংক্রমণ থেকে বাঁচতে এক শহরে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বোর্ড। একই শহরে হলে সংক্রমণের ভয়ও কম হবে। সেক্ষেত্রে বাকি সাত দলের ঘরের মাঠ বলে আর আলাদা করে কিছু থাকবে না।

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...