Thursday, June 25, 2026

বাংলায় SIR বিরোধিতায় আজ সুপ্রিম কোর্টে ‘আইনজীবী’ মমতা

Date:

Share post:

হাইভোল্টেজ বুধবারে বাংলার মুখ্যমন্ত্রী নতুন রূপে ধরা দেবেন দিল্লির সুপ্রিম দরবারে (CM will be present in Supreme Court SIR hearing)। রাজধানীতে মুখ্যমন্ত্রী পৌঁছতেই থরহরি কম্প অবস্থা বিজেপির। এবার বাংলার মানুষের অসহায়তার কথা, নির্বাচন কমিশনের চক্রান্তের SIR বিরোধিতায় কালো রোব পরে দেশের শীর্ষ আদালতে উপস্থিত হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এখানেই মামলাকারী হিসেবে মমতার উপস্থিতি পাশাপাশি তাঁকে আইনজীবী হিসেবেও দেখা যাবে বলে আভাস মিলেছে। আজ ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে রাজ্য তথা গোটা দেশ।

বাংলার মানুষের দুঃখ যন্ত্রণায় সর্বদা পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের (ECI) ঔদ্ধত্য তিনি সহ্য করেননি। সংবাদ দত্তমের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে জানিয়েছেন মিথ্যেবাদী ইসিআইকে তিনি বয়কট করছেন। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ইম্পিচমেন্ট আনার তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এর মাঝেই এবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চে SIR মামলার শুনানিতে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের (TMC) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও এই সংক্রান্ত ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর সংক্রান্ত যে মামলা করেছেন প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় তা ২১ নম্বরে রয়েছে। এই একই বিষয়েই অন্য একটি পিটিশন দাখিল করেছিলেন মমতা। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ৩৭ নম্বরে রয়েছে। পাশাপাশি কবি জয় গোস্বামীকে হিয়ারিং-এ ডাকা হয়েছিল, এরপরই তিনি আদালতে যাওয়ার কথা জানান। আজ এই সংক্রান্ত মামলা রয়েছে শুনানির তালিকায় ৩৬ নম্বরে।

মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন যে, মানবিক দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করেই আইন ও বিধি লঙ্ঘন করে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে ছ’টি চিঠি পাঠিয়েছেন মমতা। উত্তর আসেনি। সোমবার জ্ঞানেশ কুমারের একসঙ্গে বৈঠক ছিল তাঁর। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) , কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি SIR আতঙ্কে মৃতদের পরিবারের ১২ সদস্যকেও নিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্য নির্বাচন কমিশনারের দুর্ব্যবহারের অভিযোগ করে মাঝপথে বৈঠক ‘বয়কট’ করেন মমতা।

এবার সুপ্রিম কোর্টে কালো কোর্ট পরে বাংলার প্রশাসনিক প্রধানকে নয়া ভূমিকায় দেখতে চলেছে রাজ্য তথা গোটা দেশ। আজ সকলের নজর শীর্ষ আদালতে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...