Monday, May 25, 2026

ত্রিপুরায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হলো ত্রিপুরা বোর্ডের নতুন পাঠক্রমের মাধ্যমিকের ফল। চলতি বছর ৬৯.৪৯ শতাংশ পড়ুয়া মাধ্যমিক পাশ করেছে। গত বছর পাশের হার ছিল ৬৪.৬০ শতাংশ।

এদিন ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানান, চলতি বছর পরীক্ষায় ৫০ হাজার ২৬৫ জন নাম নথিভুক্ত করেছিল। যার মধ্যে পরীক্ষা দিয়েছে ৪৮ হাজার ৪৯৯ জন। এদের মধ্যে ২২ হাজার ৮৩৬ জন ছাত্র এবং ২৬ হাজার ১৫৮ জন ছাত্রী।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হলে তা ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের দীপায়ন দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৮৮।দ্বিতীয় স্থানে আছে রেশমবাগান হায়ার সেকেন্ডারি স্কুলের তৃষাশ্রী দেওয়ান, শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের মেঘা শর্মা এবং শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলের অভিরাজ পাল। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৭। প্রথম দশে রয়েছে ২৪ জন ছাত্রছাত্রী।

Related articles

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...