Saturday, June 20, 2026

HOPE 2020: বিধ্বস্ত বাংলার পাশে উত্তর আমেরিকার বাঙালিরা

Date:

Share post:

মার্কিন মুলুকের সময় অনুযায়ী ৩ তারিখে দেখা যাবে HOPE 2020। কিন্তু ভারতীয় সময় ৪ জুলাই সকাল সাড়ে ছয়টায় বিশেষ প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে NABC- র উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান। কোভিড-আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন উত্তর আমেরিকার বাঙালিরা। আর তাই অনলাইন মাধ্যমে ৩, ৪ এবং ৫ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাম HOPE 2020। ভারতীয় সময় ৪, ৫ এবং ৬ জুলাই সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আমেরিকার সময় অনুযায়ী ৩, ৪ এবং ৫ জুলাই রাত ৯ টায় অনুষ্ঠান সম্প্রচার করা হবে। NABC- র ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ঢুকলে নির্দিষ্ট সময় অনুষ্ঠান দেখা যাবে। পাশাপাশি ১ ডলারের বিনিময়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেও এই অনুষ্ঠান দেখা যাবে।

বিশ্বজুড়ে বাঙালি তথা ভারতীয়রা এই উদ্যোগে সামিল হয়েছেন। অনুষ্ঠানে থাকবেন বিখ্যাত ব্যাক্তিরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্কর মহাদেবন থেকে অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায় থেকে দালের মেহেন্দি, বাবুল সুপ্রিয়, আলকা ইয়াগ্নিক, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচীরা অনুষ্ঠানে অংশ নেবেন।
এই অনুষ্ঠান দেখতে কোনও টাকা লাগবে না। তবে অনুষ্ঠানে যে বিজ্ঞাপন পাওয়া যাবে সেই থেকে সংগ্রহীত অর্থ দান করা হবে কোভিড-আমফান বিধ্বস্ত অঞ্চলের ত্রাণে। একই সঙ্গে সবার কাছে এই উদ্যোগে সাধ্যমতো সাহায্য করার জন্য আবেদন জানানো হয়েছে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...