Sunday, June 28, 2026

রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভ কুলতলি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Date:

Share post:

এলাকা দখলকে কেন্দ্র করে ফের রাজনৈতিক সংঘর্ষকে করন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে। দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত কুলতলির মইপীঠ অঞ্চল।

বছরের পর বছর ধরে কুলতলিতে শক্ত ঘাঁটি এসইউসি’র। তাদের পক্ষ থেকে অভিযোগ, মইপীঠ থানার বৈকণ্ঠপুরে ৪ নং বাজার সংলগ্ন এলাকায় আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একাধিক দোকান ভাঙচুরের করার পাশাপাশি এসইউসি কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়। মারধর করা হয় বলে অভিযোগ।

পাল্টা প্রতিরোধ গড়তে গিয়ে সেই সময়ে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তৃণমূল নেতা অশ্বিনী মান্নাকে পিটিয়ে মারে বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী ভোলানাথ গিরি। তৃণমূলের দাবি, দলীয় কর্মীকে পিটিয়ে মেরেছে এসইউসি’র কর্মী-সমর্থকরাই।

গতকাল রাতে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এরপর আজ, শনিবার সকালে এসইউসি’র গ্রাম পঞ্চায়েত সদস্যা গীতা জানার স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকা থেকে। গীতাদেবীর অভিযোগ, তাঁর স্বামী সুধাংশু জানাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। বিষয়টি জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগও করেন তিনি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন সুধাংশু জানা।

ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারও সেখানে হাজির হয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিডিও অফিসে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন দিয়েছিল এসইউসি। তারপর থেকেই এলাকায় দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। যা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...