Saturday, May 23, 2026

কোয়েস কর্ণধারের পত্রবোমা! চাপে ইস্টবেঙ্গল

Date:

Share post:

কোয়েস কর্ণধারের পাঠানো চিঠিতে বেশ চাপের মুখে ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে এআইএফএফ কে বিস্ফোরক চিঠি পাঠান অজিত আইজ্যাক। সেখানে তিনি স্পষ্ট করে দেন কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি এখনও বহাল।

কোয়েস কর্ণধারের এই চিঠির পর ইস্টবেঙ্গলের সমস্যা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য। কারণ, কয়েকদিন আগেই নতুন কোম্পানিকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য নথিভুক্ত করতে চেয়ে এআইএফএফ-কে চিঠি পাঠিয়েছিলেন ইস্টবেঙ্গলের সৈকত গঙ্গোপাধ্যায়। ওই চিঠি তাদের আইনি বিভাগে পাঠিয়ে দেয় ফেডারেশন। আইনি বিভাগ পরিষ্কার জানিয়ে দেয়, কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি ভঙ্গের নথি (Termination Agreement) দেখাতে হবে। যেভাবে কিংফিশারের সময় দেখিয়েছিল ইস্টবেঙ্গল। এই চিঠি পাওয়ার ১ ঘণ্টার মধ্যেই পাল্টা চিঠি লেখেন অজিত আইজ্যাক। কোয়েস কর্ণধারের যা মনোভাব তাতে সংশ্লিষ্ট মহল মনে করছে, চুক্তি ভঙ্গের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে চলেছে। কোয়েস কর্ণধারের এই চিঠি যে লাল-হলুদ শিবিরে যথেষ্ট চাপের সৃষ্টি করেছে তা স্পষ্ট। এখন দেখার ক্লাবের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...