Friday, May 15, 2026

প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য প্রয়াত

Date:

Share post:

প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য প্রয়াত হলেন৷

এক সময়ে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ছাত্রনেতা নির্মলেন্দু ভট্টাচার্য রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ তখনই চিরবিদায় নেন তিনি৷
কলকাতা হাইকোর্টের আইনজীবী নির্মলেন্দু ভট্টাচার্য আগুন ঝরানো ভাষণ দিতেন৷ ওই রকম বক্তৃতা সেই সময়ে কোনও দলের কোনও ছাত্রনেতার পক্ষে দেওয়া অসম্ভব ছিলো৷ এক অসাধারণ বাগ্মী। বহু লড়াই, সংগ্রামের সাক্ষী৷ বহু অত্যাচার সহ্য করেছেন৷ শরীরে একাধিক গুলির চিহ্ন৷ মারা গিয়েছে ভেবে ফেলে চলে গিয়েছিলো ঘাতকের দল৷ অসীম প্রাণশক্তিতে ঘুরে দাঁড়িয়ে ফের নেমেছিলেন লড়াইয়ের ময়দানে৷প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মলেন্দু ভট্টাচার্যের প্রয়ানে বৈচিত্রপূর্ণ এক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো৷ প্রদেশ কংগ্রেসের শিক্ষা সেল ও পশ্চিমবঙ্গ অধ্যাপক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন নির্মলেন্দু ভট্টাচার্য৷ তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ৷

Related articles

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...