Tuesday, May 12, 2026

আগ্রায় সংক্রমণ বৃদ্ধি, সোমবার থেকে খুলছে না তাজমহল

Date:

Share post:

আগ্রায় সংক্রমণ বাড়ছে৷ তাই ঘোষণা করা হলেও সোমবার থেকে পর্যটকদের জন্য খুলছে না তাজমহল৷

গত ৪ দিনে আগ্রায় মোট ৫৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ শহরে করোনা সংক্রমণের বৃদ্ধির কারণে সোমবার থেকে পর্যটকদের জন্য তাজমহল না খোলার সিদ্ধান্ত নিয়েছে আগ্রা জেলা প্রশাসন৷

শুধু তাজ মহলই নয়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগ্রার সমস্ত ঐতিহাসিক সৌধগুলি আপাতত জনসাধারণের জন্য বন্ধই থাকছে৷

আগ্রায় এই মুহূর্তে ৭১টি কন্টেইনমেন্ট জোন রয়েছে৷ তাজমহল খোলা হলে সেখানে জনসমাগম হওয়ার সম্ভাবনা প্রবল৷ তার থেকেই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে প্রশাসন৷
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ঘোষণা করেছিলেন, আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সমস্ত সৌধই আগামী ৬ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে৷ সেই মতো ASI এবং জেলা প্রশাসনের তরফে তাজমহল খোলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু রবিবার বিকেলের বৈঠকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত তাজমহল সহ আগ্রার সব সৌধ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন৷ প্রসঙ্গত সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে তাজ মহল৷

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...