Friday, April 24, 2026

করোনা মানেই মৃত্যু নয়: করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরে জানালেন অশোক

Date:

Share post:

২১ দিন পর করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরলেন শহরের বিধায়ক তথা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।সোমবার সকালে তিনি মাটিগাড়ার নার্সিংহোম থেকে ছুটি পান। নার্সিংহোমের তরফ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়।পাশাপাশি, অশোক ভট্টাচার্যও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পুষ্পস্তবক তুলে দেন। তারপর সকলের সঙ্গে তিনি গ্রুপ ছবিও তোলেন।

সেখান থেকে তিনি সোজা চলে যান হিলকার্ট রোড সিপিআইএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে। সেখানে দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।অশোক ভট্টাচার্যের গাড়ি আসতেই তাতে পুষ্পবৃষ্টি করেন তাঁরা।
তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও একইভাবে তার জন্য অপেক্ষা করছিল অগুনতি মানুষ। তার গাড়ি বাড়ি পৌঁছতেই ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। বারান্দায় বেরিয়ে আসেন স্ত্রী রত্না ভট্টাচার্য। প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে বাড়িতে প্রবেশ করানো হয়।
বাড়ি ফিরে অশোক ভট্টাচার্য বলেন, “ভয়ের কোনও কারণ নেই। খুব ভালো চিকিৎসা হয়েছে। তাই আমার মতো অনেকেই সুস্থ হয়েছেন। এটা ঠিক করোনা মানেই মৃত্যু নয়”।
আগামী ১৫দিন তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর তিনি কাজে যোগ দেবেন।

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...