Saturday, June 27, 2026

অনেক ওয়েব সাইট খুলেছে, সেগুলো উঠেও গেছে, দিলীপকে কটাক্ষ পার্থর

Date:

Share post:

“ভারতের প্রধানমন্ত্রী তো দূরের কথা, দেশের কোনও রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী নেই, এমনকী কোনও আধিকারিক নেই যিনি বাংলার মুখ্যমন্ত্রীর মতো বুক আগলে করোনা পরিস্থিতিতে মানুষের সেবা করেছেন। মুখ্যমন্ত্রী যখন মানুষের সেবায় ব্যস্ত, তখন বিরোধীরা কুৎসা করে বেড়াচ্ছে।” আজ, সোমবার এমনই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের “দিদিকে বলো”-এর অনুকরণে আমফান দুর্গতদের জন্য নতুন ওয়েব সাইট খুলেছে রাজ্য বিজেপি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ওরকম অনেজ ওয়েব সাইট-অনেক পেজ খুলেছে, আবার সেগুলো উঠেও গেছে। মানুষ জানে, করা তাদের প্রকৃত বন্ধু।”

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপালকে নিয়ে আমি কোনও মন্তব্য করবো না। ওনাকে নিয়ে আমি ক্লান্ত। উনি রাজভবনে রাজনৈতিক কর্মসূচি করে প্রচারের আলোয় আসতে চাইছেন।”

দেশজুড়ে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি ও কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এদিন বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানান, করোনা পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার মুনাফা লাভের আশায় সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করছে। এই পরিস্থিতিতে তৃণমূলের কাজ মানুষকে সেবা করা।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...