Wednesday, May 20, 2026

দিল বেচারা’র ট্রেলার রিলিজ: “জন্ম-মৃত্যু আমাদের হাতে নেই”, সিলভার স্ক্রিনে শেষবার সুশান্ত

Date:

Share post:

অবশেষে মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র অফিশিয়াল ট্রেলার। চলতি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। লেখক জন গ্রিন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’থেকে অনুপ্রাণিত এই ছবি। সুশান্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সইফ আলি খান। পরিচালক মুকেশ ছাবরার প্রথম ছবি।

সুশান্ত নেই। ভক্তদের কথায়, বলিউড রাজপুত চলে গিয়েছেন তারার দেশে। তবে শিখিয়ে গিয়েছেন, জীবন-মৃত্যুর সংজ্ঞা। কাকতলীয় ভাবে হলেও এই ছবিতেই সুশান্ত সেকথা দর্শকদের বলবেন। সিলভার স্ক্রিনে রাজপুতের মুখে এ বার শোনা যাবে, “জন্ম মৃত্যু আমাদের হাতে থাকে না। কিন্তু জীবনে কী ভাবে বাঁচব সেটা আমরাই ঠিক করি।”

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। এই মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। রবিবার ‘দিল বেচারা’-র ট্রেলার মুক্তি কথা প্রকাশ্যে আসে। তারপর থেকে ট্রেলার দেখার জন্য উৎসুক হয়েছিলেন সুশান্তের অনুরাগীরা। সোমবার ট্রেলার মুক্তি পাওয়ার পরই লাইক, কমেন্ট, শেয়ারের ঝড় বয়ে গিয়েছে। কেউ কেউ শেয়ার করে লিখেছেন, “শেষ বারের মতো।” আগামী ২৮ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি। আপাতত ওই তারিখের দিকে তাকিয়ে বসে আছেন সুশান্তের অনুরাগীরা।

Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...