Monday, May 18, 2026

ত্রাণ দুর্ণীতির অভিযোগের শীর্ষে থাকা দুই জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আপাতত সিদ্ধান্ত ভার্চুয়াল নয়, সরাসরি বৈঠক। আমফান দুর্নীতি নিয়ে যে জেলা দুটি বিরোধীদের টার্গেট, সেই দুটি জেলা উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাকে নিয়ে বৈঠক। উত্তর ২৪ পরগণার বৈঠক হবে শুক্রবার, ১০জুলাই। ১০জুলাইয়ের বৈঠক নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশনে। দক্ষিণ ২৪পরগণার প্রশাসনিক বৈঠক সোমবার, ১৩জুলাই। হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পঞ্চায়েত প্রধান, সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের এই বৈঠকে ডাকা হচ্ছে। জেলার প্রশাসনিক কর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার মুখ্য বিষয় আমফান ত্রাণ বন্টন নিয়ে। ত্রাণ নিয়ে কেন এত অভিযোগ, কোথায় গন্ডগোল সে নিয়ে আলোচনা হবে। থাকবেন জেলাশাসক, পুলিশ সুপারসহ আধিকারিকরা।

আমফান ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি রায়দিঘি, ক্যানিং, কুলতলিতে। দুই জেলার মন্ত্রীদের থাকতে বলা হচ্ছে। পরিস্থিতি এ জটিল, তা মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠকের মধ্যেই প্রমাণিত।

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...