Sunday, May 24, 2026

উত্তরাখণ্ডের নৈনিতালে হচ্ছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস

Date:

Share post:

শান্তিনিকেতনের পর এবার নৈনিতাল। উত্তরাখণ্ডের নৈনিতালে কবিগুরুর স্মৃতিধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নৈনিতালের টেগোর টপে দ্বিতীয় ক্যাম্পাস তৈরির ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঐতিহ্যশালী এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনও শাখা এই প্রথম পশ্চিমবঙ্গের বাইরে প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রের ছাত্র-ছাত্রীদের এখানে পঠনপাঠনের সুযোগও অনেক বাড়বে। উত্তরাখণ্ডে এখন একটিই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। নৈনিতালে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস হলে সংখ্যাটি বাড়বে।

নৈনিতালকে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য বেছে নেওয়ার কারণ হল এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি গভীরভাবে জড়িয়ে। তাঁর অবসরযাপন ও সৃষ্টিশীল কাজের সাক্ষী যে বাড়িটি, সেটি এখনও অাছে এই শৈলশহরে। শতবর্ষেরও আগে এই নৈনিতালের বাড়িতে বসেই গীতাঞ্জলির একাংশ রচনা করেন বিশ্বকবি। টেগোর টপ নামে খ্যাত সেই জায়গাটিই এবার যুক্ত হতে চলেছে বিশ্বভারতীর নবনির্মাণের সঙ্গে।

 

Related articles

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...