Sunday, May 24, 2026

ধর্মের উল্লেখ থাকবে না শংসাপত্রে, দীর্ঘ লড়াইয়ের ফল পেলেন বাবা

Date:

Share post:

নিজের জীবন থেকে ধর্ম জাতের চিহ্ন মুছে দিতে চেয়ে ছিলেন। কারণ তিনি ধর্ম বা জাত মানেন না। কিন্তু তা সম্ভব হয়নি। বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রশাসন। তবে মেয়ের ক্ষেত্রে সফল হলেন আমদাবাদের রাজবীর উপাধ্যায়। মেয়ের স্কুলের রেজাল্টে ধর্মের জায়গা ফাঁকা রইল। এরপর থেকে শংসাপত্র ফাঁকা থাকবে।

পেশায় অটোচালক রাজবীর। ২০১৫ সালে নিজের নাম মুছে ফেলতে চেয়েছিলেন রাজবীর। চেয়েছিলেন তাঁর যাবতীয় নথিতে পরিচয় হোক ‘আরভি ১৫৫৬৭৭৮২০’‌। আরভি তাঁর নাম, পদবীর আদ্যক্ষর। ওই সংখ্যাটা মাধ্যমিকের এনরোলমেন্ট নম্বর। তাঁর বক্তব্য, ” যেখানে নাম শুনলেই বোঝা যায় আমার ধর্ম, সেখানে ধর্মের চিহ্ন বহন করব কেন?” এই লড়াই এবার মেয়ে আকাঙ্ক্ষার জন্য। মেয়ের নামের সঙ্গে জাতি এবং ধর্মের চিহ্ন রাখতে চান না তিনি।আমদাবাদের জেলাশাসক এবং গুজরাতের মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। তামিলনাড়ুর আইনজীবী নেহার প্রসঙ্গ টেনে আনেন। ওই আইনজীবী বিভিন্ন দফতরে ঘোরার পর সরকারি নথিতে ধর্মের উল্লেখ না করার অনুমতি পান। এবার এই লড়াইয়ে জিতলেন রাজবীর উপাধ্যায়। তাঁর মেয়েকেও সরকারি বা বেসরকারি কোনও আবেদনপত্র বা শংসাপত্রে ধর্মের কথা উল্লেখ করতে হবে না।

২০১৭ সালে গুজরাত সরকারকে চিঠি লেখেন পেশায় অটোচালক রাজবীর। তিনি ওই চিঠিতে উল্লেখ করে ন, আমি যুক্তিবাদী এবং ধর্মনিরপেক্ষ। একই সঙ্গে আমার দেশও ধর্মনিরপেক্ষ। আমার নামেই ধর্ম, জাতি বোঝা যায়।” যদিও সেই সময় গুজরাত সরকার রাজবীর এর আবেদন মানেনি।

Related articles

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...