Saturday, June 20, 2026

ধমক শুনে স্লোগান বদল: ইনকিলাব বদলে বন্দেমাতরম

Date:

Share post:

হাতে ঝান্ডা থাকলেই মুখে স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’। সেই অভ্যাস ভোলেননি দলবদলু কমরেডরা। তাই বিড়ম্বনায় পড়তে হল জামুড়িয়ায়। ৯ নম্বর ওয়ার্ডের শিবডাঙা এলাকায় ১৫০ জন সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। শিবির বদলে আসা কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন আসানসোল মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। হাতে তৃণমূলের ঝাণ্ডা নিয়ে অভ্যাস বশত সমস্বরে কর্মীরা বলে উঠলেন ‘ইনকিলাব জিন্দাবাদ’। ধমক খেতেই স্লোগান বদলে গেল ‘বন্দেমাতরমে’। জামুড়িয়ায় দলবদল করেও সিপিএমের কর্মীরা ভুলতে পারেননি পুরানো শ্লোগান।
এই অনুষ্ঠানে মহিলাদের হাতে শাড়িও তুলে দেওয়া হয়। জিতেন্দ্র তেওয়ারি বলেন, “বিজেপি এখানে রামের নাম করে রাবণরাজ চালাচ্ছে”।
লাগদূর্গ জামুড়িয়া। সিপিএমের দখলে থাকা এই বিধানসভায় প্রাক্তন কমরেডরা যোগদান করায় রাজনৈতিক শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...