Thursday, May 14, 2026

দাদাকে মেননের শুভেচ্ছায় রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে!

Date:

Share post:

লর্ডসে জার্সি ওড়ানো থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষে। অধিনায়ক থেকে প্রশাসক। বৃত্ত সম্পূর্ণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার আটচল্লিশ পূর্ণ করেছেন বাংলার দাদা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। আর এরপরই নতুন করে জল্পনা তৈরি হয়েছে, তবে কি এবার রাজনীতির আঙিনায় দেখতে পাওয়া যাবে সৌরভকে? তাঁর জন্মদিনে হঠাৎই কেন শুভেচ্ছা জানালেন অরবিন্দ মেনন? শুধুই কি বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি ভাবাবেগকে উসকে দেওয়া ? নাকি জন্মদিনকে সামনে রেখে ‘বিজেপির তরফে’ মহারাজের সঙ্গে যোগাযোগ রাখা? এই সব প্রশ্ন আর জল্পনা এখন তুঙ্গে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে , অরবিন্দ মেনন দু’বছরের বেশি কলকাতায় থাকলেও কোনওদিন সৌরভের সঙ্গে তাঁর দেখা হয়নি।সেক্ষেত্রে অমিত ঘনিষ্ঠের এই শুভেচ্ছা কীসের ইঙ্গিত? তবে কি দাদা রাজনীতিতে আসছেন আর সেটা বিজেপির হাত ধরেই?
প্রশাসক সৌরভের কাছে যে এই বছরটা চ্যালেঞ্জের, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহারাজ। করোনার মধ্যেই ক্রিকেট ফিরেছে ইংল্যান্ডে। বিরাটরা কবে মাঠে নামবেন? উত্তর জানা নেই মহারাজের কাছে। তবে ক্রিকেটারদের স্বাস্থ্যই যে শেষ কথা, সেটা স্পষ্ট করেছেন বোর্ড সভাপতি। করোনার জন্য অনিশ্চিত আইপিএল। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে চান মহারাজ।
সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে ক্রিকেটার থেকে প্রশাসক হয়ে ওঠা দাদাকে রাজনীতির আঙিনায় দেখলে অবাক হবেন না।

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...