Wednesday, June 3, 2026

বিকাশ এনকাউন্টার: রাজনৈতিক মহলে ঝড়

Date:

Share post:

মধ্যপ্রদেশের উজ্জয়নী মন্দিরে গ্রেফতার হওয়ার পর কানপুরে আনা হচ্ছিল গ্যাংস্টার বিকাশ দুবেকে। কিন্তু কানপুর পৌঁছানোর আগেই শুক্রবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল বিকাশ । যে সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এনকাউন্টারে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা।

প্রিয়াঙ্কা গান্ধী ভদরা (পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক): ‘অপরাধী শেষ হয়ে গেল। অপরাধ ও তার মদতদাতা যারা তাদের কী হবে?’

অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি নেতা) : ট্যুইটে তিনি লিখেছেন, ‘আসলে, গাড়িটা উলটে যায়নি। গোপন সত্যিটা প্রকাশ্যে বেরিয়ে এলে উত্তরপ্রদেশ সরকার উলটে যেত, সেটা থেকে তারা রক্ষা পেয়েছে।’

দিগ্বিজয় সিং ( কংগ্রেস নেতা): ট্যুইটে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘যেটা নিয়ে আশঙ্কা ছিল, সেটাই হল। বিকাশ দুবের সঙ্গে কোন কোন রাজনীতিক এবং পুলিশের অন্যান্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল, তা আর জানা যাবে না। গত ২-৩ দিনে বিকাশ দুবের দুই সঙ্গীকেও এনকাউন্টারে খতম করা হয়েছে। কিন্তু তিন এনকাউন্টারের প্যাটার্নই একই ধরনের কী ভাবে হল?’

প্রিয়াঙ্কা চতুর্বেদী (শিবসেনার সাংসদ): “বিকাশের মৃত্যুতে বাঁশও থাকল না, আর বাঁশিও বাজবে না।” এই রকমই নানা মতামত উঠে এসেছে রাজনৈতিক মহলে।

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...