Saturday, May 16, 2026

১১ দিন পুরো লকডাউন চলবে এই শহরে, ঘোষণা সরকারের

Date:

Share post:

সংক্রমণে দেশের শীর্ষে থাকা এই রাজ্য। সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পুনেতে ১১ দিন পূর্ণ লকডাউন ঘোষণা করল উদ্ধব ঠাকরে সরকার। শুক্রবার মহারাষ্ট্র সরকার এই বিষয়ে জানিয়েছে, আগামী সোমবার, ১৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন চলবে পুণেতে। তা ছাড়াও পিম্পিরি-চিঞ্চওয়াড়েও পুরো লকডাউন চলবে এই ১১ দিন। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও জরুরি পরিষেবার অফিস ছাড়া বাকি সব কিছু বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সন্ধেবেলা মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছে ২৪ ঘণ্টায় পুণে জেলায়  ভাইরাসে আক্রান্ত হয়েছেন হয়েছেন এক হাজার ৮০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৯৯ জন। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় পুণে জেলায় করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৩৪ জনের। মোট মৃতের সংখ্যা ৯৭৮ জন। আক্রান্তের সংখ্যায় এইভাবে বাড়তে থাকায় ১১ দিন লোকজনের সিদ্ধান্ত নিল সরকার।

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...