Wednesday, April 22, 2026

হোয়াটসঅ্যাপে সমন পাঠানোর ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিশ্ব মহামারির পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে বলল সুপ্রিম কোর্ট। সংক্রমণের ভয়ে এবং লকডাউন পরিস্থিতির জন্য বহুক্ষেত্রে বাড়ি গিয়ে সমন বা নোটিশ ধরানো সম্ভব হচ্ছে না। তাই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এবার আদালতের কাজ হবে বলে জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিশেষ পরিস্থিতিতে মামলার কাজে গতি আনতে এবার ব্যবহার করা হবে হোয়াটসঅ্যাপ, মেল বা ফ্যাক্সের মত ডিজিটাল মাধ্যম। এগুলির মাধ্যমে পাঠানো হবে আদালতের নোটিশ বা সমন। ব্যবহার করা যেতে পারে টেলিগ্রামও। সুপ্রিম কোর্ট জানাচ্ছে ইনস্ট্যান্ট মেসেঞ্জার সার্ভিস যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দুটি নীল টিকের অর্থ প্রাপক সেই নোটিশ দেখেছেন। একইসঙ্গে

সুপ্রিম কোর্ট বলেছে, হোয়াটসঅ্যাপে পুরো নথি পাঠানোর পরেও মেল করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে, বিচারপতি সুভাষ রেড্ডি, বিচারপতি বোপান্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই বিষয়ে আবেদন করেছিলেন দেশের অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলে লকডাউনের মধ্যে বারবার পোস্ট অফিসে যাওয়া সম্ভব নয়। কিন্তু সঠিক সময়ে সমন পাঠাতে না পারার জন্য থেমে থাকছে মামলা। গতি কমে আসছে বিচারব্যবস্থার। তাই এই সিদ্ধান্ত।

 

Related articles

পহেলগাম হামলার এক বছর পার, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিতানের পরিবারের 

আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনটা চরম বিভীষিকাময় হয়ে উঠেছিল গোটা দেশের কাছে। চোখের সামনে ভূস্বর্গ...

নজিরবিহীন! ভোররাতে ট্রাইবুনাল নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের 

হাতে আর মাত্র একদিন, তারপরই রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) । তার...

ভোটবঙ্গে কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!  

ভোটের আগেই গ্রেফতার করতে হবে কবি শ্রীজাতকে (Srijato), নির্দেশ আদালতের। ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে...

আমডাঙা – হরিপালে জনসভা, আজ হাওড়ায় পদযাত্রা মমতার 

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দুপুর ১টা নাগাদ আমডাঙা বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে জনসভা করবেন মমতা...