Sunday, May 17, 2026

দুই মন্ত্রীর লড়াই : ফিরহাদ বললেন, প্রকাশ্যে কেন এসব কথা!

Date:

Share post:

দুই মন্ত্রীর প্রকাশ্য বিবৃতির লড়াই নিয়ে মুখ খুললেন দলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ শনিবার বলেন, দলের অন্দরের কথা নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা করা অন্যায় হয়েছে। সমস্যা থাকলে নেত্রীকে ওরা জানাতে পারতেন। সেসব না করে তার বদলে প্রকাশ্যে বিবৃতি মানা যায় না। যা বলার আমরা দলের মধ্যেই কথা বলব। আমিও এ নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলব না। রাজনৈতিক মহলে অবশ্য রাজীব-অরূপ লড়াইয়ের কথা অজানা নয়। দুজনের মধ্যে ঠাণ্ডা লড়াই ছিল এবং আছে। অরূপের বিরুদ্ধে দলের মধ্যেই বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। তবে এবারে প্রকাশ্যে এক মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক হাওড়ার এক নেতা বলছেন, ‘রাজীব বিজেপির ভাষায় কথা বলছেন’ বলে অরূপ নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। এবার সামলাতে পারলে হয়! জল কতদূর গড়ায় সেটাই দেখার। জল গড়াতে গড়াতে কালীঘাটে গিয়েই থেমে যাবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...