Wednesday, June 24, 2026

মহামারি পরিস্থিতিতে পঠন পাঠন নিয়ে ধন্দে পড়ুয়ারা

Date:

Share post:

মহামারির দাপটে জেরবার সারা বিশ্ব। এর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। এই অবস্থায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। এরপরই একের পর এক সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু এই অবস্থায় কী হবে ভবিষ্যৎ তা নিয়ে শঙ্কায় পড়ুয়ারা।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্পষ্ট জানিয়েছে, চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টার ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে। একই সঙ্গে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় সেমিস্টার ও স্নাতক স্তরের ৪ সেমিস্টার বাধ্যতামূলক। আবার রাজ্য সরকার ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজরি পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টার ৮০ শতাংশ এবং ২০ শতাংশের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে রাজ্য জানিয়েছে, দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করতে হবে। যদিও কী পদ্ধতিতে মূল্যায়ন হবে তা স্পষ্ট করেনি রাজ্য।

যদিও এ বিষয়ে শিক্ষাবিদদের একাংশ বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন। পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস সরকার বলেন, যে পড়ুয়াদের ইতিমধ্যে কোনও একটি বা একাধিক বিষয়ে অথবা কোনও বিষয়ে একাধিকবার ব্যাক আছে সেক্ষেত্রে কীভাবে তাঁদের মূল্যায়ন হবে তা স্পষ্ট নয়।

ছাত্রছাত্রীদের বক্তব্য, মহামারির জেরে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছেন তাঁরা। কেন্দ্র- রাজ্যের দোলাচলে কী হবে বুঝতে পারছেন না। ইউজিসির নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে রাজ্য। এদিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ঠিক করেছেন রাজ্যের পরামর্শ অনুযায়ী মূল্যায়ন করা হবে। অর্থাৎ চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টার ৮০ শতাংশ এবং ২০ শতাংশের ভিত্তিতে মূল্যায়ন হবে। দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করতে চাইছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...