Wednesday, June 24, 2026

রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নয়, ঢোঁক গিলছে তৃণমূল

Date:

Share post:

কথায় কথায় শৃঙ্খলার কথা বলে শোকজ ইত্যাদি গল্প ছড়ালেও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঢোঁক গিলছে তৃণমূল। দু একজন নেতার গোল গোল কথা ছাড়া কোনো দলীয় পদক্ষেপ রাজীবের বিরুদ্ধে হবে না। কারণ দল মনে করছে, তাতে হিতে বিপরীত হবে। জলঘোলা বাড়বে। তাঁরা রাজীবের উপর নজরদারি বাড়াবেন। কিন্তু সাধন পাণ্ডের ক্ষেত্রে যেমন শোকজ বলা হয়েছিল ঢাকঢোল পিটিয়ে, এবার সেটা করতে গলা শুকিয়ে যাচ্ছে দলের। শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যানকেও এখনও দেখতে পাওয়া যায়নি। রাজীব শুধু একবার বলেননি, তিনি তারপর ফেস বুক লাইভ করে আরও কড়া কথা বলেছেন। এবং তারপর CN চ্যানেলকে সাক্ষাৎকারে আরও সবিস্তার বলেছেন। তাঁর যুক্তি, দুর্নীতি নিয়ে শুধু দু একজন ছোট নেতাকে কেন, শাস্তি দেওয়া হোক রাঘববোয়ালদেরও। হাওড়া জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে সরব তিনি। তৃণমূল এখন দু একজন বিশেষ নেতাকে দিয়ে ফোন করিয়ে রাজীবকে আপাতত চুপ করাতে চাইছে। কারণ রাজীব যে ইস্যু তুলেছেন, তাতে তিনি বেশ কিছু সমর্থন পেয়ে যেতে পারেন। শোকজ বা সাসপেণ্ডের পথে গেলে রাজীব আরও বিগড়ে যাবেন। তাই আপাতত তৃণমূল রুটিন ঐক্যপন্থী বিবৃতির বাইরে কোনো পদক্ষেপের সাহস দেখাবে না। রবিবার দুপুর পর্যন্ত খবর সেরকমই।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...