Saturday, March 14, 2026

সংকটজনক রোগীদের বাঁচাতে নতুন দিশা দেখাচ্ছে হাতে তৈরি ৩৫০০ টাকার ভেন্টিলেটর

Date:

Share post:

সময় যত এগোচ্ছে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় সংকটজনক রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জানেন কী? এই সংকটজনক রোগীদের বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি, তাহল ভেন্টিলেটর। আর এই ভেন্টিলেটর মাত্র 3500 টাকায় তৈরি করে তাক লাগিয়ে দিলেন বায়ুসেনার বিশ্বরেকর্ডধারী পাইলট তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ডিরেক্টর জয় কিষাণ ও তার সতীর্থরা।
এই ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে অ্যাম্বু ব্যাগ। পাহাড়ের অ্যাম্বুলেন্স ও গ্রামে এই ভেন্টিলেটর সহজেই ব্যবহার করা সম্ভব । ব্যাটারি এবং বিদ্যুৎ দুভাবেই চলতে পারে এই কম দামি ভেন্টিলেটর। নিশ্চয়ই ভাবছেন কী আছে এতে? জানা গিয়েছে, একটি মোটরের সাহায্যে এই অ্যাম্বু বাগ চালানো হয়। সঠিক পরিমাণে এবং নির্দিষ্ট চাপে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে একেবারে নির্ভুলভাবে। আসলে দার্জিলিংয়ের বহু গ্রাম প্রত্যন্ত এলাকায় হওয়ায়, সেখানকার কোনও রোগীর পরিস্থিতি সংকটজনক অবস্থায় পৌঁছালে তাঁকে সহজে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই ভেন্টিলেটর নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবিষ্কর্তার সতীর্থরা জানিয়েছেন, জয় কিষাণ স্যার যুদ্ধবিমান চালিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর পড়াশোনা ফিজিক্স নিয়ে। আর সেই কারণেই সহজে তার পক্ষে এই ধরনের যন্ত্র আবিষ্কার করার জন্য গাইড করা সম্ভব হয়েছে। খোদ জয় কিষাণ জানিয়েছেন, এই যন্ত্রটি তৈরি করার নেপথ্যে আমার মূল লক্ষ্য ছিল কত কম খরচে মানুষের জীবন বাঁচানো যায়। সেই উদ্দেশ্য নিয়েই পথ চলা শুরু করেছে অ্যাম্বু ব্যাগ। মানুষের প্রাণ বাঁচলে আমার প্রচেষ্টা সার্থক রূপ পাবে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...