Monday, June 22, 2026

দলে সেন্সর না সমালোচনার জের ? ‘বদলার’ বদলে দিলীপের নয়া স্লোগান

Date:

Share post:

দলের চাপেই কি স্লোগান পরিবর্তন করতে বাধ্য হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? নাকি নিরন্তর সমালোচনার জের?

দিলীপ ঘোষ স্লোগান দিয়েছিলেন ‘বদল হবে বদলাও হবে।’ রবিবার ১২ জুলাই দুপুরে তিনি ট্যুইটে স্লোগান পরিবর্তন করে লিখলেন ‘বদল হবে, হাল ফিরবে।’ কিন্তু কেন এই পরিবর্তন? দিলীপের যুক্তি, একুশে রাজ্যে বদল হবে এটা নিশ্চিত। এবং মানুষ যে বদলা নেবেন এটাও বাস্তব সত্য। কোথাও মারের বদলা মার, আবার কোথাও বঞ্চনা, হামলা, স্বাধীনতা হরণের বদলা নেবেন মানুষ। কিন্তু বদলের পর কী হবে? অর্থাৎ শিক্ষা-সংস্কৃতি, শিল্পে পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। এই হাল ফেরার কথা জানাতেই স্লোগানের পরিবর্তন। তবে দিলীপ জানাচ্ছেন, ‘বদল হবে বদলা হবে’ স্লোগান থাকছে। সঙ্গে যোগ হচ্ছে এই নতুন স্লোগান। ট্যুইটে যে পোস্টারটি বিজেপি রাজ্য সভাপতি পোস্ট করেছেন, সেখানে কেন্দ্রীয় অনুদানের তছরূপের অভিযোগ এবং তথ্য দিয়েছেন রাজ্যের বিরুদ্ধে। কিন্তু সব ছাপিয়ে স্লোগান পরিবর্তনের বিষয়টিই মূল ইস্যু হিসাবে উঠে এসেছে। রাজনৈতিক মহল বলছে, আসলে দিলীপকে সেন্সর করলো দল। তৃণমূলের পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওনার বদলের স্বপ্নই সফল হবে না, উনি আবার হাল ফেরানোর স্বপ্ন দেখেন কী করে!

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...