Monday, June 22, 2026

নোটিশ নিয়ে গেহলটের উপর ক্ষুব্ধ হাইকম্যাণ্ড, আমিও পেয়েছি, সাফাই মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজস্থানের জল আরও ঘোলা হচ্ছে৷

শচীন পাইলটকে জিজ্ঞাসাবাদের নোটিশ জারি করায় কংগ্রেস হাইকম্যাণ্ড অশোক গেহলটের উপর চরম অসন্তুষ্ট। পাইলটকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার ওই চিঠিই কংগ্রেস সরকারকে সঙ্কটকে ঠেলে দিয়েছে বলে মনে করছে কংগ্রেস হাই কম্যাণ্ড৷
এদিকে, হাই কম্যাণ্ডের এই মনোভাবের প্রতিবাদ করে রবিবার সকালে সাফাই- টুইট করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ টুইটে তিনি বলেছেন, “SOG নোটিশ পাঠিয়েছে
মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, চিফ হুইপ এবং আরও কয়েকজন মন্ত্রী ও কংগ্রেস পরিষদীয় দলের বিধায়ককেও৷ কিছু প্রচার মাধ্যম এটাকে অন্যভাবে উপস্থাপন করেছে।”

অন্যদিকে, রাজস্থানের কংগ্রেস সরকার ভাঙ্গার খেলায় তাদের নাম জড়িয়ে যেতেই পাইলটকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার কথা অস্বীকার করলো বিজেপি। রবিবার
বিজেপি বলেছে, তাদের প্রথম লক্ষ্য অশোক গেহলট সরকারের ইস্তফা আদায় করা৷ বিজেপি জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে’র সঙ্গে ৪৫ বিধায়কের সমর্থন আছে। ফলে তেমন পরিস্থিতি হলে বসুন্ধরা’ই অগ্রাধিকার পাবেন৷
রাজস্থানের চিফ হুইপ মহেশ যোশির দায়ের করা অভিযোগের ভিত্তিতে SOG বা স্পেশাল অপারেশন গ্রুপ পাইলটকে তলব করেছে। গেহলট দাবি করেছেন, তাঁকেও নাকি তলব করে একই নোটিশ দেওয়া হয়েছে৷ আর পাইলটকে দেওয়া এই নোটিশকে সামনে এনেই পাইলট অনুগামীরা সরাসরি বিদ্রোহের হুমকি দিয়েছেন।

রাজস্থান বিধানসভার মোট ২০০ আসনের মধ্যে কংগ্রেসের ১০৭টি আসন আছে৷ এছাড়া ১২ জন নির্দল বিধায়ক গেহলট সরকারকে সমর্থন করছেন৷ এছাড়া রাষ্ট্রীয় লোক দল, সিপিএম এবং ভারতীয় আদিবাসী দলও গেহলটের পাশে৷ পাইলট অনুগামীরা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলে, গেহলট সংখ্যাগরিষ্ঠতা হারাবেন৷

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...