Monday, March 16, 2026

ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সাতপাক

Date:

Share post:

মুখে মাস্ক, নীচে হাঁটু জল। এর মধ্যেই চারহাত এক হল তুফানগঞ্জের সুব্রত ও দোলনের। দাম্পত্য জীবনের প্রতি মুহূর্তেই মনে থাকবে করোনাভাইরাস এবং বন্যা পরিস্থিতির স্মৃতি। তবে, নিয়ম মেনে কোনও ভিড় করা হয়নি বিয়েবাড়িতে।

শিলিগুড়ি থেকে কোচবিহারে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দোলন। তারপরেই শুরু হয়ে যায় লকডাউন। আর ফেরা হয়নি। হয়তো আর কোনদিন সেই ভাবে ফিরতেও পারবেন না শিলিগুড়িতে। কারণ, এই লকডাউনেই তুফানগঞ্জ নাককাটি বাসিন্দা সুব্রত বসাকের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়।করোনা আতঙ্কের মধ্যেই পারিবারিক সম্মতিতে মাসির বাড়িতেই ১২ জুলাই দুজনের বিয়ে হয়। মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেই সময়। উঠোনে দাঁড়ানোর মত জায়গা পর্যন্ত ছিল না। তাই চেয়ার পেতে কোনওক্রমে বিয়ে হয় দুজনের।
বন্যা পরিস্থিতিতে মাসিরবাড়ি জলের নীচে, বাসিবিয়ে করা যথেষ্ট সমস্যা। তাই টোটোতে করে সস্ত্রীক নিজের বাড়িতে যান সুব্রত। কনের বাড়ি অর্থাৎ শিলিগুড়ি থেকে তাঁর বাবা-মা, ভাই-বোন এবং পিসি গিয়েছিলেন বিয়েতে। আত্মীয়-স্বজন যেতে পারেননি বিয়েতে। তবে যেখানে মনের মিল হয়েছে, সেখানে আড়ম্বরের কী প্রয়োজন? এখন এটাই ভাবছেন নব দম্পতি।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...