Sunday, May 17, 2026

বিধায়কের রহস্য মৃত্যুর CBI তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে বিজেপি

Date:

Share post:

সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর CBI তদন্ত দাবি করলো বিজেপি৷

মঙ্গলবার দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়’র নেতৃত্বে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন৷ এই দলে বিজয়বর্গীয় ছাড়া ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এ রাজ্যের সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন, সাংসদ স্বপন দাশগুপ্ত এবং সাংসদ রাজু বিস্ত৷ CBI তদন্তের দাবি সম্বলিত এক স্মারকলিপিও দেওয়া হয়
রাষ্ট্রপতিজিকে৷ পরে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, রাষ্ট্রপতিকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই৷ একজন বিধায়কও এই রাজ্যে নিরাপদ নন৷ বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ বাংলায় হত্যা এবং নিরবিচ্ছিন্ন অরাজকতার শাসন চলছে৷ তিনি বলেন, গত তিন বছরে ১০৫ জন বিজেপি কর্মী ও নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরা শাসক দলের হাতেই নিহত হয়েছেন৷
এ রাজ্যের আইনশৃঙ্খলার দ্রুত অবনতির প্রতি রাষ্ট্রপতির মনোযোগ আকর্ষণ করে এই প্রতিনিধিদল বিধায়ক হত্যার CBI তদন্ত দাবি করেছে৷ রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অসহনীয় সন্ত্রাসি পরিস্থিতি তৈরি হয়েছে৷
নাগরিক নিরাপত্তা বলে কিছুই নেই৷ রাজ্যে গণতন্ত্র বিপন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি কর্মীদের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ এ ধরনের বক্তব্যে মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন,
আইনের শাসনের প্রতি অবহেলা করেছেন। এই হিংস্র অভিব্যক্তির সরাসরি প্রতিক্রিয়ায় রাজ্যকে গ্রাস করেছে
সন্ত্রাসের রাজনীতি৷ বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সেই চরম অরাজকতার সর্বশেষ শিকার ৷

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...